Sunday, December 6, 2020

বঙ্গবন্ধু কে নিয়ে কবিতা | অবিনশ্বর বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু কে নিয়ে কবিতা | অবিনশ্বর বঙ্গবন্ধু

অবিনশ্বর বঙ্গবন্ধু
রাফসান

হে মুজিব,
কে বলেছে তুমি মৃত
কে বলেছে তুমি নাই?
আমি ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে
তোমায় খুঁজে পাই।
তুমি দিয়েছ নতুন প্রাণ,
করেছ মোদের মুক্তি;
তোমার উঁচু ধ্বনিতে আজও
খুঁজে পাই শুভ শক্তি!
তুমি বিনে স্বাধীনতা?
এ তো কেবলই শুধু এক শব্দ!
তোমার কণ্ঠের আওয়াজেই তো আজ
শত্রু হয়েছে জব্দ!
তোমায় পেয়ে বাংলার মাটি বাংলার জল
বাংলা পেয়েছে প্রাণ!
তুমি অবিনশ্বর বঙ্গবন্ধু;
শত সুরে বাজে আজ জয় বাংলার গান!
হারিয়ে যাবে না তুমি কখনো
হে বঙ্গীয় বীর;
তুমি লাল-সবুজের পতাকা দিয়েছ
দিয়েছ স্বাধীন নীড়!
তোমার জন্য ভক্তি অতি
বিনম্র শ্রদ্ধা যত,
তুমি বিনে হায়! এই বাংলা আজ
কী করে স্বাধীন হতো?
তুমি অতি মহিয়ান
তুমি মোর গৌরব;
আজ তোমার পায়ে লুটায়ে পড়ুক
শত ফুলের সৌরভ!

বঙ্গবন্ধু কে নিয়ে কবিতা | অবিনশ্বর বঙ্গবন্ধু



No comments:

Post a Comment