Sunday, December 6, 2020

বঙ্গবন্ধুকে নিয়ে ছোটদের কবিতা | বঙ্গবন্ধু

বঙ্গবন্ধুকে নিয়ে ছোটদের কবিতা | বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু
মারুফ আহম্মেদ

আমি ঘুরে দেখতে চাই ঐ বাংলা
যেথা ঘুমিয়ে আছে জাতির পিতা,
যার অমর কীর্তিতে ভেঙেছিল
আমার বাংলা মায়ের পরাধীনতা।
যার বজ্রকণ্ঠ সুর খুলে দিয়েছে বাংলা
মায়ের পায়ে বাঁধানো শিকল,
হঠাৎ ভয়ে মুখ লুকালে বিছিয়ে দেয়
মা গায়ের ছেঁড়া শাড়ির আঁচল।
যার একটা ইশারায় জোট বেঁধেছিল
পুরো বঙ্গের অসহায় সাধারণ,
যার চাওয়ায় মুক্তির সংগ্রাম ঢাল
যুক্তি কৌশলে জিতেছে মহারণ।
যার ত্যাগেই মুক্ত স্বাধীন বাংলা
রয়েছে এ ইতিহাসের রচনায় অমর,
অভাগা দরিদ্রের কষ্ট ধুয়ে মুছে পরশ
আনে সুখ নামের ছোট ভ্রমর।
সহে নেব না আর সব যন্ত্রণা ঘাতকের
আঘাত সুর ভেসে আসলে,
এই ইতিহাস দেব না আমি মুছে যেতে
কভু রাখব প্রাণে আগলে।
নয় সাধারণ কেউ উত্তাল মহাসাগরে
ঢেউ অপ্রতিরোধ্য দুর্বার,
নোয়ায়নি মাথা শত বিপদে নেই মৃত্যুর
ভয় নয় সে পাত্র হারবার।


No comments:

Post a Comment