Sunday, December 6, 2020

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে - Purbo Digonte Shurjo Utheche Song Lyrics | Bangla Song Lyrics

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে - Purbo Digonte Shurjo Utheche Song Lyrics


পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।।
বাঁধন ছেঁড়ার হয়েছে কাল,
হয়েছে কাল, হয়েছে কাল।।

শোষণের দিন শেষ হয়ে আসে
অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে
রক্তে আগুন প্রতিরোধ গড়ে
নয়া বাংলার নয়া শ্মশান, নয়া শ্মশান।

আর দেরি নয় উড়াও নিশান
রক্তে বাজুক প্রলয় বিষাণ
বিদ্যুৎ গতি হউক অভিযান
ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল।

কথা: গোবিন্দ হালদার
সুর: সমর দাস


No comments:

Post a Comment