Wednesday, November 3, 2021

Oliro Kotha Shune (অলিরও কথা শুনে) Lyrics By Hemanta Mukhopadhyay

অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি
আমার কথা শুনে হাসো না তো
ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি
আমার কাছে কভু আসো না তো

আকাশ পারে ঐ আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত তুমি
আমার স্বপ্নে কভু ভাসো না তো

অলির ও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি
আমার কথা শুনে হাসো না তো

চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি
করো না কেনো ও গো ধন্য মোরে
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে সে ভালবাসে
কই তাহার মত তুমি
আমায় কভুও ভালবাসো না তো

No comments:

Post a Comment