Tuesday, November 2, 2021

Ajhor Brishti (অঝোর বৃষ্টি) Lyrics By Balam

ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি
দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস
আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি

হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি

হালকা আঁধার দিচ্ছে ঘিরে
আবছা আলো নিচ্ছে ছুঁয়ে
অল্প করে হোক না শুরু
ভালোবাসা এখনও ভীরু

হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি

ডাকছে সময় পিছু বলবে কি মন কিছু
নিবিড় এই ভালোবাসা
জড়াল কিছু আশা
হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি

ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি
দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস
আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি

হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি

No comments:

Post a Comment