Protibeshi Bangla Lyrics( প্রতিবেশী বাংলা লিরিক্স ) By Anupam Roy

| Singer | Anupam Roy |
| Music | Anupam Roy |
| Song Writer | Anupam Roy |
বন্ধুহীন ফিরছি ঘর
মাঠের ধুলো কামরে ধর
এই ঠিকানায় নেই গাড়ির চাকার দাগ
প্রতিবেশী, কোনো দেওয়াল আমার নেই
কে কখন? চাইছে কি?
খুব অবাধ্য মোমবাতি
কোন্ নিয়মে আমার জানলা অল্প ফাঁক
প্রতিবেশী, কোনো গোপন শর্ত নেই
আমি জানি, তুমি শুনছো গান
আমার মতোই পাচ্ছো কান
আমার মতোই তুমিও আজকে একা
প্রতিবেশী তুমি জানো না
তুমি যত ভাবো, আমি ততো ভালো না
প্রতিবেশী এত ভেবনা
তুমি শুয়ে পড়ো, বেশি রাত জেগো না
জেগো না
একটা কাপ, একটু চা
সাহস করেও পারছি না
এই বারান্দায় আসে রসুন পোড়ার ঘ্রান
প্রতিবেশী তুমি রান্না করছো কি?
বৃষ্টি এলে বন্ধ সব
ভিজলে ভিজুক ফুলের টব
তোমার ঘরে তুমি এখন কাকে চাও?
প্রতিবেশী, তুমি আমায় ডাকছো কি?
আমি জানি, তুমি শুনছো গান
ঠান্ডা জলে করছো স্নান
আমার মতোই তুমিও আজকে একা
প্রতিবেশী তুমি জানো না
তুমি যত ভাবো, আমি ততো ভালো না
প্রতিবেশী এত ভেবনা
তুমি শুয়ে পড়ো, বেশি রাত জেগো না
প্রতিবেশী তুমি জানোনা
তুমি যত ভাবো, আমি ততো ভালো না
প্রতিবেশী এত ভেবনা
তুমি শুয়ে পড়ো, বেশি রাত জেগো না
জেগো না
বন্ধুহীন ফিরছি ঘর
No comments:
Post a Comment