#Song: Amar Bondhure Koi Pabo Go
#Lyrics & Tune: Shah Abdul Karim
- আমার বন্ধুরে কই পাব গো | লিরিক্স -
আমার বন্ধুরে কই পাব গো সখী আমারে বলো না
বন্ধুবিনে পাগল মনে বুঝাইলে বুঝে না গো সখি
আমারে বলো না
সাধে সাধে ঠেকছি ফাঁদে দিলাম ষোলোআনা
প্রাণপাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না গো সখি
আমারে বলো না
কী আগুন জ্বালাইল বন্ধে নিভাইলে নিভে না
জল ঢালিলে দ্বিগুণ জ্বলে উপায় কী বলো না গো সখি
আমারে বলো না
পাগল আবদুল করিম বলে অন্তরের বেদনা
সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না
আমারে বলো না
[ কালনীর ঢেউ | (বিচ্ছেদ) গান নং: ৯৭ ]
- © শাহ আবদুল করিম রচনাসমগ্র -
No comments:
Post a Comment