Ei To Ami Chai Lyrics(এই তো আমি চাই লিরিক্স )
| Singer | Shreya Ghosal |
| Music | Anupam Roy |
| Song Writer | Anupam Roy |
এইতো আমি চাই, মাখবো গায়ে সোনা
হাত বাড়ালেই ছাই
আবার কখন ঘিরছে আমায়,
চাদর সকাল ভাঙছে আওয়াজ ঘুম
ও.. বুনতে বুনতে ফুরোয় সময়
গুনতে গুনতে দিন। (x2)
এভাবেই চল খেলি আমাকে যা খুশি ডাকিস
ঘাস ছুলে পা দুটো
কেন তুই চোখ বুজে থাকিস
আমিও আদরে পড়ছি ধরা,
আমিও আদরে পড়ছি ধরা।
এইতো আমি চাই, মাখবো গায়ে সোনা।
চল এবার ফিরে যাই মেখে দেখি শহর-গলি
সোরগোলে মুখ তুলে
তোকে ঠিক কোন কথা বলি
আমিও আদরে পড়ছি ধরা,
আমিও আদরে পড়ছি ধরা।
এইতো আমি চাই, মাখবো গায়ে সোনা
হাত বাড়ালেই ছাই
আবার কখন ঘিরছে আমায়,
চাদর সকাল ভাঙছে আওয়াজ ঘুম
ও.. বুনতে বুনতে ফুরোয় সময়
গুনতে গুনতে দিন।
ও.. এইতো আমি চাই...
No comments:
Post a Comment