Bolo Na Radhika Lyrics | বোলোনা রাধিকা লিরিক্স

| Singer | Monali Thakur |
| Singer | Prasen |
| Music | Shamik Chakravarty |
| Song Writer | Ritam sen |
বোলোনা রাধিকা তাকে,
যেও না, যেও না প্রিয়।
চলে যেতে চায় সে যদি,
চলে যেতে চায় সে যদি
চলে তাকে যেতে দিও।
বোলোনা রাধিকা তাকে,
যেও না, যেও না প্রিয়।
যেমনও বনেরও লতা
বসন্ত চলে গেলে,
যেন বা মনেরও কথা,
বধূয়া গিয়েছে ভুলে।
যতটুকু মনে আছে
ততটুকু সাথে নিও,
যতটুকু মনে আছে
ততটুকু সাথে নিও,
বোলো না রাধিকা তাকে,
যেও না, যেও না প্রিয়।
অযথা দুরাশা যদি
খুঁজে ফেরে হারানিধি,
খুঁজে ফেরে হারানিধি গো
অযথা দুরাশা যদি
খুঁজে ফেরে হারানিধি,
ছলনারও গতিবিধি
ভাঙে হৃদি তা জানিও,
ছলনারও গতিবিধি
ভাঙে হৃদি তা জানিও।
বোলোনা রাধিকা তাকে,
যেও না, যেও না প্রিয়।
চলে যেতে চায় সে যদি,
চলে যেতে চায় সে যদি,
চলে তাকে যেতে দিও।
বোলোনা রাধিকা তাকে,
যেও না, যেও না প্রিয়।
বোলোনা রাধিকা..
No comments:
Post a Comment