Saturday, October 9, 2021

Bhul Korechi Bangla Lyrics | ভুল করেছি বাংলা লিরিক্স By Anupam Roy Lyrics

Bhul Korechi Bangla Lyrics | ভুল করেছি বাংলা লিরিক্স By Anupam Roy Lyrics

Bhul Korechi Bangla Lyrics | ভুল করেছি বাংলা লিরিক্স By Anupam Roy Lyrics
Singer Raghav Chatterjee
Music Anupam Roy
Song Writer Anupam Roy

রংমশাল,
আমিও পুড়ে যাবো এইভাবে
এই আলো কত দূর পৌঁছোবে,
মুখচোরা, আমিও জানি চোখ এড়াতে
খুঁজতে বেরোই ঘুম সেই মাঝরাতে।

মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বারণ,
আমার দশটা-পাঁচটার স্বপ্নেরা সাধারণ,
কেউ বোঝে না..

ভুল করেছি, ভুল করেছি, আমি জানি
কেউ বুঝবে না, এই বুক জুড়ে কতখানি।
তাই তোদের গায়ে আঁচড় লাগার
ভয়্টা ভীষণ পাই।
ভাবতে পারি না, ভাবতে পারি না,
ভাবতে পারি না, ভাবতে পারি না।

রাস্তা পার,
পারেনি করতে দু পা আমার
চিন্তাগুলো ভাষা পায়নি আর,
যা কিছু, ভেবেছি আমি জীবনে
তোদের কথাই প্রথম, এই মনে।

মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বারণ,
আমার দশটা-পাঁচটার স্বপ্নেরা সাধারণ
কেউ বোঝে না..

ভুল করেছি, ভুল করেছি, আমি জানি
কেউ বুঝবে না, এই বুকজুড়ে কতখানি।
তাই তোদের গায়ে আঁচড় লাগার
ভয়্টা ভীষণ পাই।
ভাবতে পারি না, ভাবতে পারি না,
ভাবতে পারি না, ভাবতে পারি না।



No comments:

Post a Comment