Bhir Thele Lyrics ( ভিড় ঠেলে লিরিক্স ) By - Anupam Roy

| Singer | Anupam Roy |
| Music | Anupam Roy |
| Song Writer | Anupam Roy |
ভিড় ঠেলে এগিয়ে যেতে যেতে
ধাক্কা খেতে খেতে থেমে যায়
জমানো সব ফুরিয়ে যেতে যেতে
একটা রঙিন ফিতে জড়িয়ে যায়
গোটা বিশ্ব একই দৃশ্য
শীত-গ্রীষ্ম সবাই নিঃস্ব
হে সমুদ্র, আমিও ক্ষুদ্র
ফিরিয়ে নিলে নাও আমায়
কতদিনের এত ধুলোমাখা
যত্ন করে রাখা গাছের প্রাণ
ফাঁকা বিকেল, হাওয়া খেলা করে
কখনও আঁকড়ে ধরে পিছুটান
গোটা বিশ্ব একই দৃশ্য
শীত-গ্রীষ্ম সবাই নিঃস্ব
হে সমুদ্র, আমিও ক্ষুদ্র
ফিরিয়ে নিলে নাও আমায়
বড়ো এলোমেলো লাগে সব
আমি ফিকে হয়ে আসি
আকাশের নীলে আমি কই
ধুয়ে গেছে স্মৃতিরাশি
গোটা বিশ্ব একই দৃশ্য
শীত-গ্রীষ্ম সবাই নিঃস্ব
হে সমুদ্র, আমিও ক্ষুদ্র
ফিরিয়ে নিলে নাও আমায়
ভিড় ঠেলে এগিয়ে যেতে যেতে
ধাক্কা খেতে খেতে থেমে যায়
No comments:
Post a Comment