Saturday, December 5, 2020

১৬ ই ডিসেম্বর এর কবিতা | বিজয়ের কবিতা সমগ্র ২০২০

১৬ ই ডিসেম্বর এর কবিতা | বিজয়ের কবিতা সমগ্র ২০২০


১৬ ই ডিসেম্বর এর কবিতা | বিজয়ের কবিতা সমগ্র ২০২০


বিজয় হয়েছে  আজ লাল ও সবুজের
জান দিতে হয়েছে লক্ষ বুঝ অবুঝের
হয়েছে স্বাধীন আজ এই সোনার বাংলাদেশ
সুজলা-সুফলা সোনালী ক্ষেতের সমাবেশ ।

প্লাবিত হয়েছে এদেশ আজ বিজয় উল্লাসে
প্রিয়জন হারা অসহ্য শোক ভুলে গেছে হেসে
বুঝেছে দারুণ অত্যাচারী এজাতি নয় ক্ষীণ
অন্যায় রুখতে সজ্জিত থাকে নিশিদিন ।

নতশিরে করে না আপোশ অত্যাচারির ঠেস
রক্ত দিয়ে যতনে গড়েছি সোনার বাংলাদেশ
জলন্ত প্রমাণ তার ১৬ ই ডিসেম্বর
ক্ষমার মঞ্চেও হানাদার কেঁপেছিল থত্থর !

অন্যায়ের গলা টিপে ধরি ভয়কে করি জয়
অক্ষয় ইতিহাস ধরার বুকে বাঙালির  পরিচয়
এদিনেই লিখেছি ধরার বুকে রক্ত দিয়ে বিজয় গাঁথা
চিনে গেছে বিশ্বজাতি বাঙালিদের উঁচুমাথা ।

১৬ ই ডিসেম্বর এর কবিতা এবং বিজয়ের কবিতা সমগ্র এর লেখক ঃ শাহ্ আলম শেখ শান্ত

No comments:

Post a Comment