Sunday, December 6, 2020

বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের কবিতা | ছড়ায় ছড়ায় বঙ্গবন্ধু


তোমার ছবি
রহীম শাহ

মাটির মানুষ শেখ মুজিবুর
কোথায় তুমি নেই
তোমার ছবি টাঙানো আছে
দেশজুড়ে সবখানেই।

পাখির কাছে গাছের কাছে
রুপোলি সব মাছের কাছে
বাংলাদেশের নদীর কাছে
তোমার একটা ছবি আছে।

তারার কাছে চাঁদের কাছে
রোদের আলোর বাঁধের কাছে
বাংলাদেশের কবির কাছে
তোমার একটা ছবি আছে।

সোনালি ধানক্ষেতের ওপর
ঢেউ খেলে যায় যখন
দিগন্তরে মুজিব তোমার
ছবি দেখি তখন।

বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের কবিতা | ছড়ায় ছড়ায় বঙ্গবন্ধু 


No comments:

Post a Comment