মন আমার তোর কিনারে,
হারালো দিন দাহারে ।
সে তো আর মানছে না রে,
এবার ভালোবাসতে আয় ।
তোর ছায়ার সঙ্গী হবো,
দু'হাতে প্রেম কুড়োবো ।
আমাকে চুপটি করে,
মনের কথা বলতে আয় ।
আমি যেতে পারি,
হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল ।
তোর কথা ওঠে,
আমার কপালে জোটে
দারুন খুশির দল ।
কে তুই বল...
কে তুই বল ।
উড়তে চাওয়ার ইচ্ছে হতেই,
এলাম কাছে তোর ।
পুড়তে বসে তুই তাকালে,
মনেরই শহর ।
একটু দূরেই ডাকছে জীবন,
যাচ্ছি চলে তাই ।
ভাবছি তোকে, আঁকছি কত
রঙিন বাহানায় ।
যদি মনে ধরে,
আমায় সঙ্গে করে
মেঘের মুলুকে চল ।
তোর কথা ওঠে,
আমার কপালে জোটে
দারুন খুশির দল ।
কে তুই বল...
কে তুই বল ।
তোর আঁচলের গন্ধে আছে,
চিনতে পারার সুখ ।
টানলে কাছে, লজ্জাতে তোর
নেমেছে চিবুক ।
কল্পনাদের আশকারা দিই,
ইচ্ছে গাছে জল ।
অল্প আলো, অল্প ছায়ার
গল্প আমায় বল ।
আমি যেতে পারি,
হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল ।
তোর কথা ওঠে,
আমার কপালে জোটে
দারুন খুশির দল ।
কে তুই বল...
কে তুই বল ।
No comments:
Post a Comment