Monday, March 7, 2022

Gram Chara Oi Ranga Matir Path (গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ) Song Lyrics By Rabindra Nath Tagore


গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ


গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে,
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।


ওরে কার পানে মন হাত বাড়িয়ে
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধুলায় রে
আমার মন ভুলায় রে।


গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে,
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।


ও যে আমায় ঘরের বাহির করে,
পায়ে-পায়ে পায়ে ধরে
মরি হায় হায় রে,
ও যে আমায় ঘরের বাহির করে,
পায়ে-পায়ে পায়ে ধরে
মরি হায় হায় রে।


ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে,
যায় রে কোন্ চুলায় রে
আমার মন ভুলায় রে।


ও যে কোন্ বাঁকে কী ধন দেখাবে,
কোনখানে কী দায় ঠেকাবে–
কোন্ বাঁকে কী ধন দেখাবে,
কোনখানে কী দায় ঠেকাবে।
কোথায় গিয়ে শেষ মেলে যে
কোথায় গিয়ে শেষ মেলে যে,
ভেবেই না কুলায় রে
আমার মন ভুলায় রে।


গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে,
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।

No comments:

Post a Comment