আমার গায়ে যত দুঃখ সয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয় ...
নিঠুর বন্ধুরে ...এ
বলেছিলে আমার হবে
মন দিয়াছি এই ভেবে
সাক্ষি কেউ ছিল না সে সময়
ও . ও ... বন্ধুরে ...
সাক্ষি শুধু চন্দ্র তারা
একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু
ত্রিভুবনের বিচার যেদিন হয়... রে বন্ধু
ত্রিভুবনের বিচার যেদিন হয়-
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়
নিঠুর বন্ধুরে... এ
দুঃখ দিয়া হিয়ার ভিতর
একদিন ও না লইলে খবর
এই কি তোমার প্রেমের পরিচয়...?
ও... ও... বন্ধুরে ...
মিছা মিছি আশা দিয়া
কেনো বা প্রেম শিখাইলা রে বন্ধু
দূরে থাকা উচিত কি আর হয়. রে বন্ধু
দূরে থাকা উচিত কি আর হয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়
নিঠুর বন্ধুরে... এ
বিচ্ছেদের বাজারে গিয়া
তোমার প্রেম বিকি দিয়া
করব না প্রেম আর যদি কেউ কয়
ও... ও ... বন্ধুরে
পাষাণ বন্ধুরে... এ
বিচ্ছেদের বাজারে গিয়া
তোমার প্রেম বিকি দিয়া
করব না প্রেম আর যদি কেউ কয়
ও... ও ... বন্ধুরে...
উকিলের হয়েছে জানা... আ... আ... আ
উকিলের হয়েছে জানা
কেবলই চোরের কারখানা... রে বন্ধু
চোরে চোরে দেওয়াআলা হয়... রে বন্ধু
চোরে চোরে দেওয়াআলা হয়-
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়
আমার গায়ে যত দুঃখ সয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয় ...
No comments:
Post a Comment