Tuesday, November 9, 2021

Vule Gechi Kobe (ভুলে গেছি কবে) Lyrics By Hasan | ARK Band

 ভুলে গেছি কবে এক জোছনা রাতে

আধো আলোতে আর আঁধারে
মন ময়ূরী সাঁজে উপচে পরা ভাবে
বাহু যুগলে হারিয়ে গেলে

যা ছিলো আড়ালে পরিচয়
বুঝিনি কখন তা হয়ে গেলো পরিণয়
শুধু বুঝেছি এই হৃদয়ে
যে ছোঁয়া লেগেছে তা জ্বালাময়

তুমি আমার সুরে সুরে
আছো হৃদ জুড়ে স্বপ্ন কথো কল্পনায়
দিগন্তের একি ঠিকানা যেখানে সীমানা
তুমি আমি তেমনি এক হয়ে মিশে যাই

আজো মনে পরে একলা বসে ঘড়ে
মিছে আলাপন আর বৃষ্টিক্ষণ
স্পর্শ কাতরতা ভাঙল অসাড়তা
জোড়া অধরে তুমি জুড়ে গেলে

যা ছিলো আড়ালে পরিচয়
বুঝিনি কখন তা হয়ে গেলো পরিণয়
শুধু বুঝেছি এই হৃদয়ে
যে ছোঁয়া লেগেছে তা জ্বালাময়

তুমি আমার সুরে সুরে
আছো হৃদ জুড়ে স্বপ্ন কথো কল্পনায়
দিগন্তের একি ঠিকানা যেখানে সীমানা
তুমি আমি তেমনি এক হয়ে মিশে যাই

দিন গুলো হারিয়ে যায়
বহমান স্রোতের ধারায়
মন, মন তো আজও পরে আছে
তোমাকে পাবার আশায়

তুমি আমার সুরে সুরে
আছো হৃদ জুড়ে স্বপ্ন কথো কল্পনায়
দিগন্তের একি ঠিকানা যেখানে সীমানা
তুমি আমি তেমনি এক হয়ে মিশে যাই

No comments:

Post a Comment