Tomake Bujhina Priyo Bangla Lyrics | তোমাকে বুঝিনা প্রিয় বাংলা লিরিক্স

| Singer | Chandrani Banerjee |
| Music | Prasen Mukherjee |
| Song Writer | Ritam sen |
তোমাকে বুঝিনা প্রিয়
বোঝো না তুমি আমায়
দূরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়... 💔
গরাদ শোঁকে সূর্যমুখী
গরাদ শোঁকে সূর্যমুখী
খয়েরি কুড়ির ফুল
সূর্য খুঁজে বেড়ায়... 💗
তোমাকে জানি না প্রিয়
জানো না তুমি আমায়
শীতের বেড়াল খেলে
ঘাসের ছায়ায়... ❤
দু'চোখে তার পান্না বাহার
দু'চোখে তার পান্না বাহার
কান্না জমায় কথায় কথায়... 💔
তোমাকে ডাকি না প্রিয়
ডাকো না তুমি আমায়
জলপ্রপাত মাতে
রূপোর মায়ায়... ❤
তুলনাহীনা... জলের কিনার
তুলনাহীনা... জলের কিনার
তোমার চুলের মতো
আনমনে আঙুল ডোবায়... ❤
হুঁ... হুঁ... হুঁ... হুঁ...
হুঁ... হুঁ... হুঁ... হুঁ...
No comments:
Post a Comment