Moner Modhye Bhoy - Anupam Roy Lyrics

| Singer | Anupam Roy |
| Singer | Anupam Roy |
| Music | Anupam Roy |
| Song Writer | Anupam Roy |
মনের মধ্যে ভয়
নতুন কিছু নয়
ভাঙবে কিভাবে ভাবি
কোথায় রেখেছ চাবি
আমাকে তৈরি করো
শক্ত করে ধরো
সহ্য করো ভুল আমার
প্রশ্ন দুচোখে হাজার
দুঃসাহসের খাতা খুলে
অচেনা সুর হয়তো ছুঁলে
তাইতো সময় থমকে আছে
আমার..........
না না, এখনো হারিনি
হাতটা এখনো ছাড়িনি
ছাড়বো না তোমায়
হয়তো এ অন্ধকারে
শুধু যন্ত্রণা বাড়ে
তাই গাইতে দাও
এই গান আমায়
আলো কমে আসে
কেউ নেই পাশে
নিঃসঙ্গ একা ঘরে
জড়তা চেপে ধরে
দুঃসাহসের খাতা খুলে
অচেনা সুর হয়তো ছুঁলে
তাইতো সময় থমকে আছে
আমার.....
না না, এখনো হারিনি
হাতটা এখনো ছাড়িনি
ছাড়বো না তোমায়
No comments:
Post a Comment