Gas Balloon Bangla Lyrics ( গ্যাস বেলুন বাংলা লিরিক্স ) By - Anupam Roy Lyrics

| Singer | Anupam Roy |
| Music | Anupam Roy |
| Song Writer | Anupam Roy |
গ্যাস বেলুন সব উড়িয়ে দিলে
নীল সেলুন মুখ ঘুরিয়ে নিলে
কোথায় যাবো, তুমি বলে দাও
এখন স্টেশনে থামে না ঘুম রোজ
ভাবছি শুরু করবো compose
কী করি ঠিক, তুমি বলে দাও
আমার এ পাগলামি কোলে তুলে নাও
কবিতা দিয়ে tramline সাজাও
পকেটে লুকোনো ঝুটো তলোয়ার
চৈত্র sale-এ কিনো চটি সালোয়ার
যতবার তোমার পাড়ায় গিয়ে অলিগলি মাপি
অস্বস্তিতে দশবার গিলি ঢোক
ততবার তোমার স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে আসে
নেমে আসে সেই বেঁটে মোটা কালো লোক
Load-shedding এ হাত-পা ধুয়ে
ঝাল-নুন পেয়ারার বুড়ি ছুঁয়ে
ফিরবো কিনা, তুমি বলে দাও
ভাত এর ফেন উপচে পড়ুক
Coke-এর can ঘামতে থাকুক
কোনটা আগে, তুমি বলে দাও
আমার এ পাগলামি কোলে তুলে নাও
কবিতা দিয়ে tramline সাজাও
পকেটে লুকোনো ঝুটো তলোয়ার
চৈত্র sale-এ কিনো চটি সালোয়ার
যতবার তোমার পাড়ায় গিয়ে অলিগলি মাপি
অস্বস্তিতে দশবার গিলি ঢোক
ততবার তোমার স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে আসে
নেমে আসে সেই বেঁটে মোটা কালো লোক
গ্যাস বেলুন সব উড়িয়ে দিলে
নীল সেলুন মুখ ঘুরিয়ে নিলে
কোথায় যাবো, তুমি বলে দাও
No comments:
Post a Comment