Monday, October 25, 2021

না বলা কথা - Eleyas Hossain & Aurin Lyrics

না বলা কথা - Eleyas Hossain & Aurin Lyrics

না  বলা  কথা - Eleyas Hossain & Aurin Lyrics
Singer Eleyas Hossain & Aurin
Music Ayon Chaklader
Song Writer Alif Ahsan Dipu

শোন , বলি তোমায়
না বলা কথা গুলো আজ বলে দিতে চাই।

বল , কি বলতে চাও
সারাটি জীবন ধরে শুনে যেতে চাই ।
ভালবাসি আমি যে তোমায়,
এই কথাটাই ছিল শুধু বলার ।
ভালবাসি আমিও তোমায়
সবকথা কি মুখে বলে দিতে হয়!

আকাশের ওই নীল্ ঠিকানায়
মেঘেরা সাদা ডানা ছড়ায়।
ওদেরই সেই ভালবাসায়
এই মনে আজ পেয়েছে ঠাই।
জড়াবো আদরে তোমাকে অনুভবে
আকাশের চেয়ে বেশী
তোমাকেই ভালবাসি।

ভালবাসি আমি যে তোমায়,
এই কথাটাই ছিল শুধু বলার ।
ভালবাসি আমিও তোমায়
সবকথা কি মুখে বলে দিতে হয়!

সাত সাগর আর তের নদী
পার হয়ে তুমি আসতে যদি!
রুপকথা'র রাজকুমার হয়ে
আমায় তুমি ভালবাসতে যদি!
ভালবাসি তোমায়
পুরনো অনুভবে।
এই মনেরই জগতে
রাজকুমারী তুমি।

ভালবাসি আমি যে তোমায়,
এই কথাটাই ছিল শুধু বলার ।
ভালবাসি আমিও তোমায়
সবকথা কি মুখে বলে দিতে হয়!

শোন , বলি তোমায়
না বলা কথা গুলো আজ বলে দিতে চাই।

বল , কি বলতে চাও
সারাটি জীবন ধরে শুনে যেতে চাই ।
ভালবাসি আমি যে তোমায়,
এই কথাটাই ছিল শুধু বলার ।
ভালবাসি আমিও তোমায়
সবকথা কি মুখে বলে দিতে হয়!



No comments:

Post a Comment