Tuesday, October 12, 2021

Ekhon Onek Raat Bangla Lyrics (এখন অনেক রাত বাংলা লিরিক্স ) By Anupam Roy Lyrics

Ekhon Onek Raat Bangla Lyrics (এখন অনেক রাত বাংলা লিরিক্স ) By Anupam Roy Lyrics

Ekhon Onek Raat Bangla Lyrics (এখন অনেক রাত বাংলা লিরিক্স ) By Anupam Roy Lyrics
Singer Anupam Roy
Music Anupam Roy
Song Writer Anupam Roy

এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে
টলছি কেমন নেশায়
এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে
টলছি কেমন নেশায়
কেন যে অসংকোচে অন্ধ গানের কলি
পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি
আমি ভাবতে পারিনি
তুমি বুকের ভেতর ফাটছো
আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ
আমি থামতে পারিনি
তোমার গালে নরম দুঃখ
আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ
তোমার গানের সুর
আমার পকেট ভরা সত্যি মিথ্যে
রেখে দিলাম তোমার ব্যাগের নীলে
জানি তর্কে বহুদূর
তাও আমায় তুমি আঁকড়ে ধরো
আমার ভেতর বাড়ছো তিলে তিলে
কেন যে অসংকোচে অন্ধ গানের কলি
পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি
আমি ভাবতে পারিনি
তুমি বুকের ভেতর ফাটছো
আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ
আমি থামতে পারিনি
তোমার গালে নরম দুঃখ
আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ
এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ছুঁয়ে দিলে হাত
আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে
টলছি কেমন নেশায়
এখন অনেক রাত
তোমার কাঁধে আমার নিঃশ্বাস
আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়
ভালোবাসায়



No comments:

Post a Comment