#Song: Ami Opar Hoye Boshe Achi
#Lyrics & Tune: Fokir Lalon Shah
আমি একা রইলাম ঘাঁটে, ভানু সে বসিল পাটে
আমি তোমা বিনে ঘোর সংকটে, না দেখি উপায়
আমি অপার হয়ে বসে আছি - ওহে দয়াময়
পারে লয়ে যাও আমায়
নাই আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন
নাম শুনেছি পতিত পবন, তাইতে দিই দোহাই
ওপারে লয়ে যাও আমায়
অগতির না দিলে গতি, ও নামে হবে অখ্যাতি
লালন কয় অকূলের গতি, কে বলবে তোমায়
ওপারে লয়ে যাও আমায়
আমি অপার হয়ে বসে আছি - ওহে দয়াময়
পারে লয়ে যাও আমায়
No comments:
Post a Comment