Sunday, September 26, 2021

Tomay Dekhle Mone Hoy Lyrics (তোমায় দেখলে মনে হয়) By Andrew Kishore


তোমায় দেখলে মনে হয়
হাজার বছর তোমার সাথে
ছিল পরিচয় বুঝি
ছিল পরিচয়

ও... স্বর্গ থেকে পৃথিবীতে
এলাম তোমার কাছে
তোমার সাথে জীবন মরণ
যেন লেখা আছে
শুধু আমি ছাড়া পৃথিবীতে
তুমি কারো নও বুঝি
তুমি কারো নও
ও... বুকের জমিনে তুমি
বাঁধো প্রেমের বাসা
তোমায় নিয়ে মনে আমার
কত রঙিন আশা
আমার জন্ম যেন তোমার জন্যে
মনটা শুধু কয়
আমার জন্ম যেন তোমার জন্যে
মনটা শুধু কয়

No comments:

Post a Comment