#Song: Pirite Shanti Mile Na
#Lyrics & Tune: Shah Abdul Karim
পিরিতে শান্তি মিলে না
মন মিলে মানুষ মিলে
সময় মিলে না
প্রেমিক যারা জিতে মরা
আসলে সর্বস্বহারা
যে যারে চায় তারে ছাড়া
প্রাণে বাঁচে না
পিরিত করে মন-উল্লাসে
ঠেকলো যেজন ভালোবেসে
কালনাগে দংশিলে বিষে
মন্ত্র মানে না
ঠেকলো যেজন ভালোবেসে
কালনাগে দংশিলে বিষে
মন্ত্র মানে না
শুনো ওগো প্রাণসজনী
কী সুখে যায় দিন-রজনী
মন জানে আর আমি জানি
অন্যে জানে না
এখন শুনি লোকে বলে
দুঃখের পরে শান্তি মিলে
মানে না তো মনপাগলে
লোকের সান্ত্বনা
বাউল আবদুল করিম বলে
ভাবিয়া আপন দিলে
পিরিতে বিচ্ছেদ না হলে
পরীক্ষা হয় না
[ কালনীর কূলে | গান নং: ৭১ ]
- শাহ আবদুল করিম রচনাসমগ্র -
No comments:
Post a Comment