Duburi Lyrics (ডুবুরি লিরিক্স) Bangla Lyrics | Rishi Panda | বাংলা লিরিক্স
| Singer | Rishi Panda |
| Music | Rishi Panda |
| Song Writer | Rishi Panda |
এবার নতুন যাত্রা শুরু লক্ষ্য বহুদূর
শুরুর দাগে দাঁড়িয়ে আমি সামনে সমুদ্দুর
ঢেউ গুলো সব উথাল পাথাল ভাঙছে বালির চর
কালো মেঘে আঁধার করে আনবে কঠিন ঝড়
দিলাম ডুব, নতুন আশা, নতুন সাহস, নতুন বল
হলাম চুপ, সাথেই হারিয়ে গেল শহরের কোলাহল
দিলাম ডুব, এখন ক্ষুদ্র আমি বিশাল কালো রাত
দিলাম ডুব, জানি সামলে নেবো গভীর সব আঘাত
এখন শুধু আমার আমি, চারিদিক আমার
অন্ধকারও চিবুক ছুয়ে বাড়াচ্ছে দু হাত
এখন আটকে থাকার নেই কোনো ভয় সময় হারাবার
শুধুই আসতে সাঁতার কাটবো আমি পৌঁছব ওপার
দিলাম ডুব, নতুন আশা, নতুন সাহস, নতুন বল
হলাম চুপ, সাথেই হারিয়ে গেল শহরের কোলাহল
দিলাম ডুব, এখন ক্ষুদ্র আমি বিশাল কালো রাত
দিলাম ডুব, জানি সামলে নেবো গভীর সব আঘাত
হে রা রে রা রে রা রা রে
হে রা রে রা রা রা রা রা রা
হে রা রে রা রে রা রা রে
হে রা রে রা রা রা রা রা রা
No comments:
Post a Comment