Abar bristi namlo Lyrics - আবার বৃস্টি নামল | Rishi Panda | Bangla Lyrics
| Singer | Rishi Panda |
| Music | Rishi Panda |
| Song Writer | Shankhadip Paria |
আবার বৃষ্টি নামলো তোমাদের কোথায়
দুপুরের ক্লান্ত বারণ কবিতার খাতায়
রাস্তার চোখ জলে ভাসে ধূসর প্রহরে
ভেজা গান ভিড় করে আসে অন্য শহরে
তাই ক্যাফিনের ধোয়া মাখা তারে আলগোছে গান
শহরের ভেজা অভিসারে ভেজা এই গান
ভিজে যায় আলো ভিজে যায় কথা
ভেজা ভেজা যত অভিমান
ক্লান্ত বিকেলে বৃষ্টির জলে
ভেজা অনুরনণের টান
বই এর ফাঁকে লুকোনো তোমাকে
চিনতে শেখার অবসান
আবার বৃষ্টি থামলো তোমাদের কোথায়
আকাশের কালশিটে রং কবিতার খাতায়
সন্ধ্যের বুকে মাথা রেখে রাস্তারা কাঁদে
ভেজা পায়ে ছাদ থেমে আসে মেঘ মাখা চাঁদে
তাই পেয়ালার তলানি তে থাক আলগোছে গান
শহরের ভেজা অভিসারে ভেজা এই গান
No comments:
Post a Comment