Sunday, July 4, 2021

দেশ | Desh - Zefyr | Lyrics

#Song: Desh 
#Album: Agontuk 3 
#Band: Zefyr 
#Lyrics - 

দূরে আছি, আছি বেশ 
দেখছিনা তোমার ধূসর আকাশ 
(অন্ধকারে দেখি সবুজ) 
দেখবো না আমি তোমার সর্বনাশ 
লক্ষ কোটি রক্তস্রোত 
তোমার জন্ম তুমি আমার শেষ 
ধীরে ধীরে যাচ্ছো ভেঙ্গে 
সইছে না আর প্রিয় বাংলাদেশ 

আমি কষ্ট ভেঙ্গে, লড়তে পারি 
নষ্ট দেহে, মরতে পারি 
তোমার জন্যে, গড়তে পারি 
সমাধি বাংলাদেশ 

অভিশপ্তের স্বপ্নগুলো 
বিভোর সবই তোমার স্বপ্নতে 
দেহের মাঝে বিদ্রোহ 
বিদ্রোহ আজ উঠছে যে 
ঈশ্বর তুমি শক্তি দাও
বদলে দাও তুমি আমারই আবেগ 
সত্যের পথে জীবন দেব 
এনে দাও পবিত্র বাংলাদেশ 

আমি কষ্ট ভেঙ্গে, লড়তে পারি 
নষ্ট দেহে, মরতে পারি 
তোমার জন্যে, গড়তে পারি 
সমাধি বাংলাদেশ 

এসে মহাপ্রলয়, জাগি নতুন আলোয় 
ভেঙ্গে গেছে স্বপ্ন, তবু শেষ তো নয় 
(হে বাংলা) 

No comments:

Post a Comment