Saturday, June 12, 2021

এত চাই তবুও | Eto Chai Tobou - Hasan | Lyrics

#Song: Eto Chai Tobou
#Artist: Hasan  
#Album: Jonmo Bhumi (1998) 
#Band: ARK 
#Lyrics - 

এতো চাই তবুও কেনো পাইনা 
অতটা চাইওনি যতটা পাওয়ার নয় 
আমি আজ বেদনাহত 
অতটা পাইওনি যতটা চাওয়ার নয় 
যদি তা চাইতাম ফিরে যেতাম 
সেই অতীত জীবনের ভূমিকায় 
দুর বহুদুরে সুরে সুরে 
কত অতৃপ্ত তৃপ্তির বাসনায় 
নতুন করে শুধরে নিতাম 
চাওয়া পাওয়ার হিসেবটুকু

এতো চাই তবুও কেনো পাইনা 
অতটা চাইওনি যতটা পাওয়ার নয় 

ছোট্ট যারা শিশু শ্রমিক 
ছোট্ট দুটি হাত 
অমানমিক শ্রম বিনিময় 
অল্প কটা ভাত 
রক্ত পানির ন্যায্য পাওনা 
কেনো সয় না সয়না 
এতো চাই তবুও কেনো পাইনা 
অতটা চাইওনি যতটা পাওয়ার নয় 

সৃষ্ট কর্মে পুরষ্কারে 
জুড়াবে তো নয় 
স্রষ্টার আশীর্বাদে 
সৃষ্টি যেনো হয় 
ক্ষুদ্র আমার ক্ষুদ্র চাওয়া 
ক্ষুদ্র সীমানা সীমানা 

এতো চাই তবুও কেনো পাইনা 
অতটা চাইওনি যতটা পাওয়ার নয় 
আমি আজ বেদনাহত 
অতটা পাইওনি যতটা চাওয়ার নয় 
যদি তা চাইতাম ফিরে যেতাম 
সেই অতীত জীবনের ভূমিকায় 
দুর বহুদুরে সুরে সুরে 
কত অতৃপ্ত তৃপ্তির বাসনায় 
নতুন করে শুধরে নিতাম 
চাওয়া পাওয়ার হিসেবটুকু 

No comments:

Post a Comment