Wednesday, January 13, 2021

Nilanjona(নীলাঞ্জনা) - Shee Prothom Prem Aamar Nilanjona by Nachiketa

http://lyricsbanglasongbd.blogspot.com/


নীলাঞ্জনা

লাল ফিতে সাদা মোজা সু স্কুলের ইউনিফর্ম,
ন'টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম,
পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে,
দেখে সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম,
এরপর একরাশ কালো কালো ধোঁয়া,
স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া ।

এরপর বিষন্ন দিন বাজেনা মনোবীণ,
অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন,
হাজার কবিতা বেকার সবই তা, 
হাজার কবিতা বেকার সবই তা। 
তার কথা কেউ বলে না,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, 
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।

সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়,
রক থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়,
হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি
একঘেয়ে হয়ে যেত সময় সময় ।

তখন উদাস মন ভুলে মনোরঞ্জন,
দাম দিয়ে যন্ত্রনা কিনতে চায়,
তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা,
ও মনের গভীরতা জানতে চায় ।

যখন খোলা চুলে হয়তো মনের ভুলে,
তাকাতো সে অবহেলে দু'চোখ মেলে,
হাজার কবিতা বেকার সবই তা, 
হাজার কবিতা বেকার সবই তা।
তার কথা কেউ বলে না,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, 
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।

অংকের খাতা ভরা থাকতো আঁকায়,
তার ছবি তার নাম পাতায় পাতায়,
হাজার অনুষ্ঠান প্রভাত ফেরীর গান
মন দিন গুনে এই দিনে আশায় ।

রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল
মন শুধু সে ক্ষনের প্রতিক্ষায়, 
রাত্রির আঙ্গিনায় যদি খোলা জানালায়, 
একবার একবার যদি সে দাঁড়ায়। 

বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন,
নিজেতে ছিলো মগণ এ প্রানপণ,
হাজার কবিতা বেকার সবই তা, 
হাজার কবিতা বেকার সবই তা ।
তার কথা কেউ বলে না,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা .........


Tag: বাংলা লিরিক্স, বাংলা গানের কথা,  হিন্দি গানের লিরিক্স, ফোক গানের লিরিক্স, বাংলা ছবির গানের লিরিক্স, বাংলা মুভির গানের লিরিক্স, পুরনো বাংলা গানের লিরিক্স, ক্লাসিক বাংলা গানের লিরিক্স, জনপ্রিয় বাংলা গানের লিরিক্স, আধুনিক বাংলা গানের লিরিক্স, বাংলা গানের লিরিক্স সম্ভার, বাংলা গানের লিরিক্স ক্যাপশন, পুরনো বাংলা গানের লিরিক্স, বাংলা বাউল গান লিরিক্স, সেরা বাংলা গানের লিরিক্স, বাংলা মুভির গানের লিরিক্স, রোমান্টিক গানের লিরিক্স, কলকাতা বাংলা গানের লিরিক্স, রোমান্টিক গান লেখা, প্রেমের গানের লাইন, প্রেমের গান লিরিক্স, ছায়াছবির গানের লিরিক, বাংলা মুভির গানের লিরিক্স, Bangla Movie song Lyrics, Bangladeshi songs list, Bengali song lyrics in English, Anupam roy songs lyrics in Bengali, Hindi song Lyrics in Bengali, A to Z bengali song Lyrics, Bangla Song lyrics Tahsan, Bangla Song Lyrics Imran, Bangla rap song lyrics, Bangla Folk Song Lyrics, Bangla song Lyrics, Bangla Lyrics, song lyrics, item song lyrics, Bangla song 2021, bangla popular song, Bangla sad song, bangla love song, happy new yerar caption, Kolkata Bangla Movie song lyrics, Kolkata song lyrics in English

No comments:

Post a Comment