Wednesday, January 13, 2021

Aj Dhaner Khete Roudro Chaya(আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়া) Lyrics by Rabindranath Tagore

আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়া

আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই - 

লুকোচুরি খেলা ।

নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই -

লুকোচুরি খেলা ।।

আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয়-মেতে,

আজ কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা ।

নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই -

লুকোচুরি খেলা ।।

ও রে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে ।

ওরে, আকাশ ভেঙে বাহিরকে আজ নেবরে লুট ক'রে-

যাব না আর ঘরে ।

যেন জোয়ার-জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি,

আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা ।

নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই -

লুকোচুরি খেলা ।।

No comments:

Post a Comment