Sunday, November 15, 2020

Kababer Haddi (কাবাবের হাড্ডি) By Protic & Pritom Hasan

ঘোমটা তুমি খোলো যদি
পড়ে যাব প্রেমে
চুম্বকেরই মতো তুমি
আমায় নিবে টেনে

আরে মিয়া বিবি রাজি
তবু কত কোটি বাজি,
আর এদিক সেদিক ছোটে কত
আত্মীয় আর কাজিন

কাবিন হবে কত, আইটেম কত গুলো
কতজন আসবে রে ভাই
গুনে গুনে বলো

দুনিয়া মুড়ি খাক, ভেস্তে যাক
আমি তোমার জোড়া,
তুমি চিটাগাং এর মেয়ে
আমি ঢাকার পোলা

ও লালা লা লা লা
ও লালা লা লা লা,
রূপেরই রানী তুমি
আমি আশি টাকা তোলা।

এ কুয়ার বাশির বাহার তুমি লাল মায়া লইয়ো
আরে কাবিন নামা শুইনা পাজি থাল নি বইয়ো
এ কুয়ার বাশির বাহার তুমি লাল মায়া লইয়ো
আরে কাবিন নামা শুইনা পাজি থাল নি বইয়ো

তোমার আব্বু নাকি ফেরত আসছে
সাইবেরিয়া থেকে
তার ঝাঁঝওলা ঐ গলা শুনে
আত্মা ওঠে কেঁপে

তোমার আম্মুর মনটা কাঁচের বোতল
পড়লে যাবে ভেঙে,
তাই তার কথাতে এই বিয়েটা
সবাই নিল মেনে।

তোমার আমার প্রেমে
সবাই কাবাবের হাড্ডি,
তোমার সাথে ভাব আমার
বাকি সবাই কাট্টি।

দুনিয়া মুড়ি খাক, ভেস্তে যাক
আমি তোমার জোড়া,
তুমি চিটাগাং এর মেয়ে
আমি ঢাকার পোলা,
ও লালা লা লা লা

ও লালা লা লা লা,
রূপেরই রানী তুমি
আমি আশি টাকা তোলা,
ও লালা লা লা লা
ও লালা লা লা লা ..



========= সমাপ্ত ========

No comments:

Post a Comment