মরেছি আমি তোমারি প্রেমে
জানিনা তো কখন কবে
জড়িয়ে আছো মনেরি মাঝে
ভালোলাগা অনুভবে
চোখের নজরে রেখেছি
তোমাকে আপন করে
রঙিন তুলিতে এঁকেছি
তোমাকে যত্ন করে তুমি জানোনা
চুপি চুপি ডাকছি তোমায়
আমাকে গ্রহণ করো
কাছে এসে ভালোবেসে
আমারি হাতটি ধরো
স্বপ্ন বুনেছি আমি তোমারি নামে
ডুবে আছি তোমারি মায়ায়
মন বলেছে এ হৃদয় বলেছে
ভালো তুমি বাসবে আমায়
হো… আরাধনা করে যাই
আমি যে তোমায়
তুমি বোঝনা
চুপি চুপি ডাকছি তোমায়
আমাকে গ্রহণ করো
কাছে এসে ভালোবেসে
আমারি হাতটি ধরো
গল্প লিখেছি আমি তোমাকে নিয়ে
লুকোচুরি তোমারি ছায়ায়,
দিন বলেছে রাত বলেছে
তোমার সাথে আমাকে মানায়
হো আরাধনা করে যায়
আমি যে তোমায়
তুমি বোঝনা
চুপি চুপি ডাকছি তোমায়
আমাকে গ্রহণ করো
কাছে এসে ভালোবেসে
আমারি হাতটি ধরো
হো হো
====== সমাপ্ত =====
No comments:
Post a Comment