Thursday, November 12, 2020

Ami More Gele | আমি মরে গেলে | Moni Kishor | মনি কিশোর

 আমি মরে গেলে

জানি তুমি কাঁদবেনা
ওখানেই শেষ করে দিও
চাইবনা কিছুই তোমার
শুধু মনে রেখো কোন একদিন
ভালোবেসে ছিলাম তোমায়
ও… ভালোবেসে ছিলাম তোমায়

পুরনো স্মৃতিগুলো
মন থেকে তুমি মুছে দিও
আবার নতুন করে
এ জীবন সাজিয়ে নিও
সেই চেনা সুরে সেই চেনা নাম ধরে
ডেকো না আমায়
শুধু মনে রেখো কোন একদিন
ভালোবেসে ছিলাম তোমায়
ও… ভালোবেসে ছিলাম তোমায়

কখনো ভুল করে
সমাধিতে ফুল দিও না
আমার মরণ দিনে
চোখে জল তুমি এনো না
থাকনা ভরে সমাধির ‘পরে
ঝরানো পাতা
শুধু মনে রেখো কোন একদিন
ভালোবেসে ছিলাম তোমায়
ও… ভালোবেসে ছিলাম তোমায়


=======সমাপ্ত=======

No comments:

Post a Comment