Friday, July 31, 2020

শ্লোক | Shlok - Black | Lyrics

#Song: Slok 
#Album: Uthsober Por 
#Band: Black 
#Lyrics -

আমাদের যেখানে যেতে ইচ্ছে করে
সেই স্বপ্নটা মুছে দিলে
কেউ মুখোশ পরবে না
নিজের ছায়ার বাইরে যাওয়া যায় না
এটা মেনে নিলে নির্ঘুম রাত কাটবে না

কার জলে ভাসাতে গেলে ফুল?
কার চোখে হয়েছো নিঃস্ব?
কেনো স্বীকার করো
দুঃখ সব চেতনার মূল?

তোমার ক্যানভাসের ওই নীল আর সাদা
অস্তিত্বে বিঁধে থাকে বিপর্যস্ত স্মৃতি
এসবই পেয়ে যাবে অন্য দিনের কেউ
তবুও আজ রাতে যেতে চাও জ্যোৎস্নার বনে

কার জলে ভাসাতে গেলে ফুল?
কার চোখে হয়েছো নিঃস্ব?
কেনো স্বীকার করো
দুঃখ সব চেতনার মূল?

No comments:

Post a Comment