Sunday, October 6, 2019

Tor Premete Ondho Holam (তোর প্রেমেতে অন্ধ হলাম) Lyrics By James (জেমস)

তোর প্রেমেতে অন্ধ হলাম 
 কি দোষ দিবি তাতে
 বন্ধু তোরে খুঁজে বেড়াই
 সকাল - দুপুর - রাতে  [ বার ]  
আগুন জ্বেলেও পুড়লাম আমি  
দিলাম তাতে ঝাপ ,  
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু  
ছিলো পুরোটাই পাপ   [ বার ]  
তোর প্রেমেতে অন্ধ হলাম 
 কি দোষ দিবি তাতে ,  
বন্ধু তোরে খুঁজে বেড়াই ,  
সকাল - দুপুর - রাতে  
তোর কারনে ভুললাম আমি 
 গোত্র জাতি কুল ,   
কাঁটার সাথে করলাম সন্ধি ,  
পায়ে পিষে ফুল   [ বার ] 

 কেমন করে সইবো আমি  
প্রেম আগুনের তাপ ,  
তোর আমার প্রেমে ছিলো রে 
বন্ধু  ছিলো পুরোটাই পাপ   [ বার ]  
পথ হারানো পথিক হলাম  
সব হারিয়ে নিঃস্ব   
তোর আমার এই প্রেমের 
 কি দাম দেবে বিশ্ব     [   বার ]  
প্রেমের নামে কিনলাম আমি  
নিঠুর অভিশাপ ,  
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু  
ছিলো পুরোটাই পাপ   [ বার ] 
তোর প্রেমেতে অন্ধ হলাম  
কি দোষ দিবি তাতে ,  
বন্ধু তোরে খুঁজে বেড়াই
 সকাল - দুপুর - রাতে

No comments:

Post a Comment