Saturday, September 11, 2021

Somoy Gele Sadhon Hobena (সময় গেলে সাধন হবে না) Lyrics by Fakir Lalon Shah | Lalon Band


সময় গেলে সাধন হবে না

তুমি দিন থাকিতে দিনের সাধন 
কেন করলে না... 
সময় গেলে সাধন হবে না,
সময় গেলে সাধন হবে না।

জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে, 
জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে, 
কি হবে আর বাঁধা দিলে
শুকনা মোহনায়...  
সময় গেলে সাধন হবে না, 
সময় গেলে সাধন হবে না। 

অমাবস্যাও পূর্নিমা হয়
মহাজন সে দিনের উদয়, 
অমাবস্যাও পূর্নিমা হয়
মহাজন সে দিনের উদয়।

লালন বলে তাহার সময়
দনডোমো রহে না...
সময় গেলে সাধন হবে না,
সময় গেলে সাধন হবে না। 
সময় গেলে......
সময় গেলে...
সময় গেলে সাধন হবে না।
সময় গেলে সাধন হবে না... 

No comments:

Post a Comment