Monday, April 27, 2020

Moder Gorob Moder Asha (মোদের গরব মোদের আশা) Lyrics by Atul Prasad Sen

মোদের গরব মোদের আশা

মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।

মাগো তোমার কোলে,
মাগো তোমার কোলে, তোমার বোলে 
কতই শান্তি ভালোবাসা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।

কি যাদু বাংলা গানে, 
কি যাদু বাংলা গানে
গান গেয়ে দাঁড় মাঝি টানে.... 
গেয়ে গান নাচে বাউল, 
গেয়ে গান নাচে বাউল
গান গেয়ে ধান কাটে চাষা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।

বিদ্যাপতি, চণ্ডী-গোবিন্‌, হেম-মধু, বঙ্কিম-নবীন... 
বিদ্যাপতি, চণ্ডী-গোবিন্‌, হেম-মধু, বঙ্কিম-নবীন। 
ঐ ফুলেরই মধুর রসে
ঐ ফুলেরই মধুর রসে, বাঁধলো সুখে মধুর বাসা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।

বাজিয়ে রবি তোমার বীণে, 
আনলো মালা জগৎ জিনে।
বাজিয়ে রবি তোমার বীণে, 
আনলো মালা জগৎ জিনে... 
তোমার চরণ-তীর্থে মাগো 
তোমার চরণ-তীর্থে মাগো 
আজি জগৎ করে যাওয়া-আসা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।

ঐ ভাষাতেই প্রথম বোলে, 
ডাকনু মায়ে ‘মা, মা’ বলে;
আমি ঐ ভাষাতেই প্রথম বোলে, 
ডাকনু মায়ে ‘মা, মা’ বলে। 
ঐ ভাষাতেই বলবো হরি, 
আমি ঐ ভাষাতেই বলবো হরি
সাঙ্গ হলে কাঁদা হাসা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।

মাগো তোমার কোলে,
মাগো তোমার কোলে, তোমার বোলে 
কতই শান্তি ভালোবাসা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।


No comments:

Post a Comment