Wednesday, September 13, 2017

ঘুম ভাঙ্গা কোন সকালে(Ghum Bhanga Kono Sokale) lyrics by Minar Rahman

https://lyricsbanglasongbd.blogspot.com/
কণ্ঠ, সুর ও কথা: Minar Rahman


ঘুম ভাঙ্গা কোন সকালে সূর্যটাকে দেখা

আর মোরা কোন দুপুরে গুনগুনিয়ে গাওয়া,
পথ হারা সব পথিকের সবটাই ভালো লাগা ।
আর জানালার ওই কাচটায় থমকে থাকা বৃষ্টি
অলিখিত সব কবিতায় আটকে থাকা সৃষ্টি,  
দেয়ালে আঁকা ছবিটায় ছড়িয়ে ভালোবাসা।  
দেখো তোমার মেঘে মিশে আছে আমার অচেনা রোদ্দুর
তাই তোমায় নিয়ে হারাবো বহুদূর
বহুদূর....................................।
চোখ মেলে দেখো দূরের আকাশের রংধনু  
সুর খুঁজে পেলো নতুন ঠিকানার।
উৎসবেরা নাই তোমার আমার এই প্রিয় শহর
সব ভুলে চলো হারাই সীমানায়।  
দেখো পিচডালা ওই পথটার সবটাই আজ সাক্ষী,
মেঘে ঢাকা আকাশটায় নেই কোন কাক পক্ষী
ভুলে পরা ওই সুরটায় হয়নি বাঁধা কোন গান।
আর মিছিলের ওই স্লোগানে মিশে থাকা সব গল্প
ভালোবাসা যায় হারিয়ে থাকেনা কিছুই অল্প
ভেঙ্গে পরা ওই দরজায় পরে থাকে অভিমান।
দেখো তোমার মেঘে মিশে আছে আমার অচেনা রোদ্দুর,
তাই তোমায় নিয়ে হারাবো বহুদূর
বহুদূর....................................।
চোখ মেলে দেখো দূরের আকাশের রংধনু  
সুর খুঁজে পেলো নতুন ঠিকানার।  
উৎসবেরা নাই তোমার আমার এই প্রিয় শহর
সব ভুলে চলো হারাই সীমানায়।। 

আরও বেশি গানের জন্য ঘুরে আসুন আমাদের সাইটে 

No comments:

Post a Comment