Monday, March 12, 2012

Jani Tumi Ghumate Paroni (জানি তুমি ঘুমাতে পারোনি) Lyrics By Sonu Niigaam

জানি তুমিও ঘুমাতে পারোনি

জানি তুমিও ঘুমাতে পারোনি
আমিও ঘুমাইনি সেদিন রাতে
সামান্য কি কথা নিয়ে যে
অভিমান করেছিলে আমার সাথে।

একটু সহজ হতে ছিলনা দোষ
কি এমন দোষ হত করলে আপোষ
যদি দুজনে ভূলে যেতাম সব অভিমান
কি এমন ক্ষতি হত বল তাতে।

এইতো সেদিন তুমি হাতে নিয়ে ফুল
বলেছিলে কোনদিন বোঝনাতো ভূল
যদি দুজনে ফিরে পেতাম সেই মধুক্ষন
কি এমন ক্ষতি ছিল বল তাতে।

No comments:

Post a Comment